সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পি কে হালদার ও সহযোগীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দীর্ঘ আড়াই বছর বন্দিদশা কাটিয়ে খোলা আকাশের নিচে বেরিয়ে এলেন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি কারাগার থেকে জামিনে মুক্তি পান কয়েক হাজার কোটি টাকা তছরুপ ও পাচারে অভিযুক্ত এই ব্যক্তি।

এদিন কারাগার থেকে বেরোনোর সময় পি কে বলেন, আমি এখন কিছু বলবো না। পরে বলবো।

স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে কার্যত হাত জোর করে পি কে বলেন, আমি আমার আইনজীবীর সাথে কথা বলে পরে সবকিছু জানাবো। এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সাদা উবারে চেপে চলে যান। যদিও তিনি কোথায় গেছেন তা সাংবাদিকদের বলেননি তিনি।

গত শুক্রবার পি কে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত। শর্ত সাপেক্ষে ১০ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ই জানুয়ারি।

২০২২ সালের ১৪ই মে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেফতার করেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি) এর কর্মকর্তারা। পরবর্তীতে কলকাতার নগর দায়রা আদালতে পিকে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে আদালতে।

আই.কে.জে/

পিকে হালদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250