রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

নির্বাচনে বিক্ষিপ্ত সহিংসতা হতে পারে, আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

আসন্ন জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে আশঙ্কা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি বলেছেন, এসব আশঙ্কার মধ্যেও বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে।

আজ রোববার (১লা ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত দেশে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই কোনো না কোনোভাবে সহিংসতা হয়েছে। বাস্তবতার দিক থেকে সেটি পুরোপুরি এড়ানো কঠিন হলেও এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনপ্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে জাতিসংঘের উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) এক প্রতিনিধি বলেন, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে ডিজিটাল পরিসরে নারী প্রার্থী ও নারী সাংবাদিকদের নিরাপত্তায় আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তৌহিদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250