রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

ত্বকে নিয়মিত হলুদ মাখা কি ঠিক?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুগ যুগ ধরে আয়ুর্বেদে রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে। ব্রণ, দাগছোপ, রোদে পোড়া দাগ তুলতে এই ভেষজের জুড়ি মেলা ভার। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হলুদ বেশ উপকারী। কিন্তু নিয়মিত ত্বকে হলুদ মাখা কি ঠিক?

রূপচর্চায় এই প্রাকৃতিক উপাদান ব্যবহারে কোনও ক্ষতি নেই। বরং, এতে উপকারই বেশি। কিন্তু সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে হলুদ ব্যবহার না করলে সমস্যায় পড়তে পারেন। হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের জন্য উপকারী। কিন্তু একটু এদিক-ওদিক হলেই বিপদে পড়তে পারেন।

হলুদ ব্যবহারে ত্বকের সমস্যা এবং সমাধান

আজকাল বাজারে যেসব মসলা পাওয়া যায়, তার অর্ধেকের মধ্যে ভেজাল থাকে। হলুদের গুঁড়াতেও যদি ভেজাল মেশানো থাকে, তখন ত্বকে সমস্যা দেখা দিতে পারে। তাই হলুদের গুঁড়া ব্যবহারের বদলে কাঁচা হলুদ বাটা ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন : প্রিন্সেস ডায়ানার রূপের রহস্য কী?

ত্বকে দীর্ঘক্ষণ হলুদের ফেসপ্যাক বা বাটা থাকলে, হলদেটে ছোপ পড়তে পারে। এই ছোপ তুলতে নাকানি-চোবানি খেতে হয় অনেকের। ফলে ত্বক উজ্জ্বল হওয়ার বদলে ফ্যাকাসে দেখায়। তাই ১০ মিনিটের বেশি মুখে হলুদের ফেসপ্যাক রাখবেন না।

সেনসিটিভ ত্বক হলে, তাতে হলুদ না মাখাই ভালো। এই ভেষজ ত্বকের প্রদাহ কমালেও সেনসিটিভ ত্বকে প্রদাহ বাড়াতে পারে। ত্বকে র‍্যাশ, অ্যালার্জি, চুলকানিসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এগুলো ত্বকের প্রদাহ ও লালচে ভাব কমায়। কিন্তু বেশি হলুদ ব্যবহার করলে, এটি ত্বকের প্রাকৃতিক তেলকে নষ্ট করে দিতে পারে। এতে ত্বক ডিহাইড্রেট হয়ে যেতে পারে। আর আপনার ত্বক দেখাতে পারে শুষ্ক ও নিস্তেজ।

যদি ত্বকে এগজিমা, সোরিয়াসিসের মতো সমস্যা থাকে, তবে হলুদ ব্যবহার না করাই ভালো। আবার আপনার ত্বক যদি সেনসিটিভ হয় বা ত্বকে কোনও সমস্যা থাকে, তবে হলুদ ব্যবহার করবেন না।

এস/ আই.কে.জে/

হলুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250