রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

প্রিন্সেস ডায়ানার রূপের রহস্য কী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

এক সময় বিশ্বব্যাপী সুন্দরীর আইকন ছিলেন প্রিন্সেস ডায়ানা। তবে জানেন কি তার রূপের রহস্য কী ছিল?

প্রিন্সেস ডায়ানা ছিলেন অত্যন্ত সাধারণ। অন্যদের মতো ত্বকের লালচে ভাব দূর করা, প্রশান্তিদায়ক সমাধান খোঁজা এবং নিজের জন্য কার্যকর একটি রুটিন অনুসরণ করার মতো কাজগুলোই করতেন তিনি। সত্যি বলতে, তিনি রূপচর্চার ব্যাপারে একেবারেই সাদামাটা ছিলেন।

আপনি কি জানেন যে প্রিন্সেস ডায়ানার ‘রোসেসিয়া’ ছিল? রোসেসিয়া হলো একটি দীর্ঘমেয়াদী ত্বকের সমস্যা। যা মুখের ত্বকে লালচে ভাব, ছোট ছোট ফুসকুড়ি ও রক্তনালীর প্রসারণের মাধ্যমে প্রকাশ পায়। এটি সাধারণত গাল, নাক, কপাল এবং চিবুকের অংশে দেখা যায়।

এটি ভাবতে একটু আশ্বস্ত লাগে যে, তাকেও আমাদের মতো কিছু সৌন্দর্য সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছিল। তিনি প্রাকৃতিক উপায়ে ত্বক ঠিক রাখতেন। 

তার সমাধানগুলোর মধ্যে একটি ছিল রোজ অয়েল এবং অ্যাভোকাডো মাস্ক।

রোজ অয়েল অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে এবং ত্বকের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। অ্যাভোকাডোতে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন। যা শুষ্ক ও সংবেদনশীল ত্বককে পুষ্টি ও আর্দ্রতা দেয়। এই দুটি উপাদানের সংমিশ্রণ এক অনন্য সৌন্দর্য চর্চা। যা একেবারেই রাজকীয়!

কম থাকলেই ভালো

ডায়ানার ত্বকের যত্নের রুটিন ছিল বেশ সরল: ক্লেনজ, টোন ও ময়েশ্চারাইজ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, ত্বকের জন্য অতিরিক্ত কিছু না করাই কখনও কখনও সবচেয়ে ভালো। বিশেষত সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে। যেখানে অনেক বেশি সক্রিয় উপাদান ব্যবহার করলে সমস্যা আরও বেড়ে যেতে পারে।

আরো পড়ুন : খুশকি তাড়াতে বানিয়ে নিন নিমের শ্যাম্পু!

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সরলতা বজায় রাখা। আপনি যদি রোসেসিয়া বা সংবেদনশীল ত্বকের সমস্যায় ভুগে থাকেন, তবে কম উপাদানযুক্ত, সুগন্ধিবিহীন, প্রশান্তিদায়ক প্রোডাক্ট ব্যবহার করা উত্তম। এক্ষেত্রে প্রকৃতিই সবচেয়ে ভালো সমাধান দেয়। তাই রোজ অয়েল ও অ্যাভোকাডোর মতো প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করা নিছক ফ্যাশন নয়, বরং কার্যকরও।

সানস্ক্রিন, কাজল ও অন্যান্য সৌন্দর্য চর্চা

যদি আপনি ডায়ানার সৌন্দর্য রুটিন অনুসরণ করতে চান। তবে তার কিছু পছন্দের কৌশল নিজের রুটিনে যোগ করতে পারেন। ময়েশ্চারাইজারের সঙ্গে এক-দুই ফোঁটা রোজ অয়েল মিশিয়ে ব্যবহার করলে, লালচে ভাব নিয়ন্ত্রণে থাকবে। আর সপ্তাহে একবার অ্যাভোকাডো মাস্ক লাগালে ত্বক নরম ও আর্দ্র থাকবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ত্বকের যত্ন নেওয়া। যেখানে সানস্ক্রিন, গাঢ় কাজল (কোহল) এবং সামান্য মাস্কারা আপনার সৌন্দর্য রুটিনকে আরও পরিপূর্ণ করবে।

স্কিনকেয়ার মানেই সেলফ কেয়ার

ত্বকের যত্ন শুধুই সৌন্দর্যের জন্য নয়—এটি আত্ম-যত্নেরও একটি অংশ। তাই প্রিন্সেস ডায়ানার মতো নিজেকে একটু সময় দিন, ফেস মাস্ক লাগান, আর ত্বকের যত্ন করুন।

এস/ আই.কে.জে


প্রিন্সেস ডায়ানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250