রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

ডায়াবেটিস-থাইরয়েডসহ ওজন বশে রাখবে এই চা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ওজন কমাতে অনেকেই বাজারের স্লিম টি কিংবা কফি পান করছেন। তবে ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক খাদ্যাভাস ও শরীরচর্চা। এর পাশাপাশি খাদ্যতালিকায় বেশ কিছু প্রাকৃতিক ভেষজ মসলাও রাখতে পারেন। যা মেদ-ভুঁড়ি কমাতে দ্রুত কাজ করবে।

সম্প্রতি ভারতের একজন জনপ্রিয় অ্যাকুপ্রেশার ও যোগ মুদ্রা বিশেষজ্ঞ রেখা খান্ডেলওয়াল ভুঁড়ি কমানোর একটি জাদুকরী চায়ের রেসিপি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি পরামর্শ দেন, সকালে খালি পেটে ৫ মসলার চা পানেই থাইরয়েড, ডায়াবেটিস এমনকি অতিরিক্ত ওজনও নিয়ন্ত্রণে রাখা যাবে।

আরো পড়ুন : হৃদরোগের ঝুঁকি এড়াতে খান এই মাছ

কোন ৫ মসলা?

১. আস্ত ধনিয়া ২ টেবিল চামচ

২. মৌরি বীজ ২ টেবিল চামচ

৩. জিরা ২ টেবিল চামচ

৪. ক্যারাম বীজ ২ টেবিল চামচ ও

৫. দারুচিনি (১ ইঞ্চি স্টিক)।

চা তৈরির পদ্ধতি

এই চা তৈরি করতে প্যানে সব মসলা হালকা টেলে নিতে হবে। তারপর তা পিষে গুঁড়া করে নিতে হবে। হালকা গরম পানিতে এই গুঁড়া মিশিয়ে দৈনিক সকালে পান করতে হবে।

চাইলে সব আস্ত মসলা পানিতে ফুটিয়েও তৈরি করতে পারেন বিশেষ এই চা। সবশেষে একটি কাপে চা ছেঁকে তাতে সামান্য লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। স্বাদ বাড়াতে চাইলে সামান্য মধুও মেশাতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/  আই.কে.জে

চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250