শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক *** বিদুরের ১৫টির মধ্যে ৫টি পানির উৎসে ই-কোলাই ব্যাকটেরিয়া, বাড়ছে রোগের ঝুঁকি *** ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে না, জানাল ঢাকার মার্কিন দূতাবাস

হৃদরোগের ঝুঁকি এড়াতে খান এই মাছ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাছে-ভাতে বাঙালি আমরা।প্রতিদিনের খাবারে কোনো একবেলা পাতে মাছ না হলে যেন চলে না। ছোট-বড় সবাই মাছ খেতে ভালোবাসেন। কেউ কেউ কাঁটার ভয়ে এড়িয়ে যান মাছ। একটি মাছ রয়েছে যা খেলে শরীরে মিলবে পুষ্টি এবং হৃদরোগের ঝুঁকি এড়াতে বেশ কার্যকরী।

যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য আদর্শ এই মাছ। বলছিলাম রুই মাছের কথা। এই মাছের তেলে থাকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যা রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল ও ভিএলডিএল কমায়। একই সঙ্গে উপকারী কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়ায়। এর ফলে হৃদযন্ত্রে চর্বি জমে না।

আরো পড়ুন : রাতে এই বিশেষ তেলে ঘুম আসবে আরামে!

আমেরিকার স্কুল অব নিউট্রিশনের চিকিৎসা সংক্রান্ত পত্রিকার তথ্য অনুসারে, রুই মাছ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। আবার উচ্চ রক্তচাপ থাকলে তা কমাতেও সাহায্য করে।

ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল ইনফরমেশন বলছে, ওমেগা থ্রি রক্তের অণুচক্রিকা জমাট বাঁধতে দেয় না। ফলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে।

এ ছাড়াও রুই মাছে আছে ভিটামিন এ, ডি ও ই। ক্যালসিয়াম, জিংক, সোডিয়াম, লোহা-খনিজ সমৃদ্ধ রুই মাছ স্নায়ুতন্ত্র ও ফ্যাটের বিপাক ক্রিয়াতেও ব্যপকভাবে সাহায্য করে।

সূত্র: মায়োক্লিনিক

এস/ আই.কে.জে

রুই মাছ হৃদরোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250