সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল?

দেশজুড়ে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশজুড়ে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের পর, এই প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।

বুধবার (১৬ই অক্টোবর) দিনটি উদযাপনের লক্ষ্যে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বীর নর-নারীরা বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। শুভ প্রবারণা পুর্ণিমা উদযাপন উপলক্ষে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্জলন, পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান, ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘদান, কল্পতরু দান, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান, পিণ্ড দানসহ নানাবিধ দান করা হয়। এই দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারসহ দেশের সব বিহারে যথাযথ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা।

এর অংশ হিসেবে খাগড়াছড়িতে আজ সকাল ১০টায় পালিত হয়েছে শুভ প্রবারণা পূর্ণিমা। এসময় দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রার্থনাও ধর্মীয় দেশনা প্রদান করেন বৌদ্ধ ভিক্ষুরা। এছাড়া শুভ প্রবারণা পূর্ণিমার তাৎপর্যের ওপর আলোচনার পাশাপাশি প্রদীপপূজা এবং দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন রয়েছে।

এদিকে পার্বত্য এলাকায় সহিংস ঘটনার কারণে এবার তিন পার্বত্য জেলার কোনো বৌদ্ধ বিহারে আলোকসজ্জা, ফানুস ওড়ানো ও জল প্রদীপ বা কল্প জাহাজ নদীতে ভাসানো হচ্ছে না।

বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা, নীতি অনুশীলন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্যকোন বৌদ্ধ বিহারেও রাত্রিযাপন করেন না। এছাড়া বৌদ্ধ নর নারীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন।

আষাঢ়ী পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসের জন্য বর্ষাবাস শুরু করেন, যা আশ্বিনী পূর্ণিমায় অর্থাৎ আজ শেষ হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে চলবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

ওআ/কেবি

পূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250