শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ *** যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ

ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, আজ শুনানি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ও সম্প্রচারিত চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের প্রতি এই নির্দেশনা চাওয়া হয়েছে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। মঙ্গলবার রিট আবেদনটি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, আদালতে বুধবারের কার্যতালিকায় রিট আবেদনটি শুনানির জন্য থাকতে পারে। শুধু টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর ১৫ ধারা এবং শুধু টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা, ২০১০-এর ৯ ও ১৩ বিধি অনুসারে এই নির্দেশনা চাওয়া হয়েছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজি) বিবাদী করা হয়েছে রিটে। শুধু টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর ১৫ ধারা অনুসারে দেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে বিবাদীদের প্রতি রুলে চাওয়া হয়েছে।

রিটে বলা হয়েছে, দেশে বিভিন্ন ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের ফলে জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিবাদীদের নৈতিক দায়িত্ব হচ্ছে দেশের নাগরিক এবং সাংস্কৃতিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। 

আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে না

শুধু টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর ১৫(১) ধারায় বলা আছে, অনুমোদিত কোনো চ্যানেল বিপণন, সঞ্চালন বা সম্প্রচারকালে যদি সরকারের কাছে এই মর্মে প্রতীয়মান হয় যে ওই চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান ধারা ১৯-এর পরিপন্থি, তাহলে সরকার তাৎক্ষণিক বা ক্ষেত্রমত, যাচাইপূর্বক ওই চ্যানেলের বিপণন, সঞ্চালন বা সম্প্রচার সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করিয়া দেওয়ার নির্দেশ দিতে পারিবে। 

স্থায়ীভাবে বন্ধ করিয়া দেওয়া কোনো চ্যানেলের বিপণন, সঞ্চালন বা সম্প্রচার উক্ত চ্যানেলের ডিসট্রিবিউটরের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার উপযুক্ত মনে করিলে, নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে, আবার চালু করিবার নির্দেশ দিতে পারিবে। আর শুধু টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা, ২০১০-এর ৯ ও ১৩ বিধিতে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বাধা-নিষেধ এবং ফ্রিকোয়েন্সি বরাদ্দের লাইসেন্সের বিষয়ে বলা আছে।

এসি/ আই.কে.জে/

ভারতীয় টিভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250