সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

এনসিপির জন্য শাপলার কলি প্রস্তাব করেছিলেন রাশেদ খান!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির তালিকায় শাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয়, এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। 

গতকাল বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) তালিকায় শাপলা প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এনসিপির নেতারা বলছেন, তারাই পাচ্ছেন ইসির তালিকায় নতুন করে যুক্ত হওয়া ‘শাপলা কলি’। অবশ্য এর আগে এনসিপিকে প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ দেওয়ার প্রস্তাব করেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

গত ১৫ই অক্টোবর একটি টিভি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘শাপলার কলি দিয়ে হলেও এনসিপি ও ইসির এই বিষয়টা মীমাংসা করা দরকার। আমার কাছে মনে হয়, এনসিপিও এটা মেনে নেবে। তারা শাপলা চায়, শাপলার কলিও শাপলার মতো দেখতে। এটা তাদের দিয়ে দেওয়া যেতে পারে।’

শাপলা কলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250