বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

এমআরপি সেবা পুনরায় চালু হলো ওমান দূতাবাসে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন গ্রহণ ও বিতরণ চালু করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। কারিগরি ত্রুটির কারণে এতদিন এ সেবা বন্ধ ছিল।

সম্প্রতি দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর রওশন আরা পলি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী আমেরিকা

এর আগে গত ২২শে জানুয়ারি প্রবাসীদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে ২৩শে জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ সাময়িকভাবে বন্ধ থাকবে। দূতাবাস জানিয়েছে, ওমানের ইব্রি এলাকায় শুক্র ও শনিবার কনস্যুলার সেবা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২রা ও ৩রা ফ্রেব্রুয়ারি আল মস্তাকবাল হোটেল অ্যাপার্টমেন্ট, ইব্রাতে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম চলমান থাকবে।

এইচআ/  ‪আই.কে.জে

 

এমআরপি সেবা ওমান দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250