সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা *** দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান নিষিদ্ধ, রাতে স্পিডবোট চলাচল বন্ধ *** নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সৌদি-কাতারের মন্ত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক *** স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান *** জি এম কাদেরকে গ্রেপ্তার দাবিতে উত্তরায় বাসভবনের সামনে বিক্ষোভ, ইট–পাটকেল নিক্ষেপ *** মূল ফটক ও প্রশাসনিক ভবনের তালা ভেঙে চেয়ারে বসলেন চুয়েটের নতুন ভিসি, সঙ্গে বহিরাগত *** বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর *** ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি *** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে দেড় লাখ ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে অন্তত দেড় লাখ ইসরায়েলি। শনিবার (২২শে জুন) তেল আবিবে নেতানিয়াহুর লিকুদ পার্টির সদর দফতরের বাইরে জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা।

এসময় তারা যুদ্ধবিরতি চুক্তি, গাজায় জিম্মিদের ফিরিয়ে আনা ও আগাম নির্বাচনের দাবি জানায়। লিকুদ পার্টির সদর দফতরের কাছে রাস্তা অবরোধ করে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ইসরায়েলি পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে রাস্তা অবরোধ ও পথচারীদের বিপন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ। 

এসময় বিক্ষোভকারীদের হাতে ছিল "অপরাধমন্ত্রী" ও "যুদ্ধ বন্ধ করুন" লেখা প্ল্যাকার্ড। তারা সরকার ও নেতানিয়াহু বিরোধী স্লোগানও দিচ্ছিলো।

আরো পড়ুন: প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলো ইউরোপের আরেক দেশ

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর আট মাস পেরিয়ে গেছে। এর পর থেকে প্রতি সপ্তাহান্তে ইসরায়েলের শহরগুলোতে বিক্ষোভ হয়ে আসছে। 

শনিবারের বিক্ষোভে অংশ নেন ৬৬ বছর বয়সী এক ঠিকাদার সাই এরেল। তিনি বলেন, ‘আমি আমার নাতি–নাতনির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এখন আমরা যদি ভয়ংকর এই সরকারের কবল থেকে পরিত্রাণ না পাই, তাহলে শিশুদের কোনও ভবিষ্যৎ থাকবে না।’

ইসরায়েলি আইনপ্রণেতাদের উদ্দেশে ক্ষোভ জানিয়ে এরেল বলেন, ‘নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) সব ইঁদুর বসে আছে। আমি তাদের মধ্যে কাউকে কিন্ডারগার্টেনের পাহারাদার হতে দিতে পারি না।’

সরকারবিরোধী বিক্ষোভকারী সংগঠন ‘হোফশি ইসরায়েল’বলছে, শনিবারের বিক্ষোভে দেড় লাখের বেশি মানুষ যোগ দিয়েছিলেন। গাজায় যুদ্ধ শুরুর পর এটা ইসরায়েলে হওয়া বড় বিক্ষোভগুলোর একটি।

সূত্র: আল জাজিরা

এইচআ/  

বিক্ষোভ বেঞ্জামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

অবরোধ স্থগিত, মঙ্গলবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান নিষিদ্ধ, রাতে স্পিডবোট চলাচল বন্ধ

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সৌদি-কাতারের মন্ত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250