রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

হেমা মালিনীকে জড়িয়ে ধরতে স্পটবয়দের ঘুষ দিয়েছিলেন ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র আর হেমা মালিনীর প্রেমের গুঞ্জনে বলিউড তখন তোলপাড়। সালটা ১৯৭৩ থেকে ১৯৭৪। ধর্মেন্দ্র তখন বিবাহিত। রয়েছে চার সন্তান। তবুও ‘ড্রিম গার্ল’-এর প্রেমে হাবুডুবু ধর্মেন্দ্র। রমেশ সিপ্পির পরিচালনায় ‘শোলে’ সিনেমায় অভিনয় করতে গিয়ে আরও গাঢ় হয় ধর্মেন্দ্র-হেমার সম্পর্ক। এ সিনেমার শুটিংয়ে হেমাকে জড়িয়ে ধরার জন্য স্পটবয়দের ঘুষ দিয়েছিলেন ধর্মেন্দ্র।

শোলের একটি দৃশ্যে দেখা যায়, বাসন্তী চরিত্রের হেমাকে পিস্তল চালানো শেখাচ্ছেন ভিরু চরিত্রের ধর্মেন্দ্র। ভিরুর উদ্দেশ্য, শেখানোর নাম করে তাকে একটু জড়িয়ে ধরা। সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন।

স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়। সেদিন প্রেমিকাকে একটু বেশি সময় জড়িয়ে ধরতে ২ হাজার রুপি খরচ করেছিলেন ধর্মেন্দ্র। তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা।

বলিউডে আজও হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেম নিয়ে আলোচনা চলে। তাদের ভালোবাসার পথে ছিল অনেক বাধা। একবার হেমার বিয়ে ঠিক হলে ধর্মেন্দ্র মুম্বাই থেকে চলে গিয়েছিলেন চেন্নাইয়ে। বিয়ের দিনই সোজা পৌঁছে যান হেমার বাড়িতে। হেমাকে রাজি করিয়ে বিয়ে ভেঙে দেন।

স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তখন ধর্মেন্দ্রর সুখের সংসার। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে চাননি ধর্মেন্দ্র। এদিকে হেমা মালিনীতেও মুগ্ধ। কিন্তু হিন্দু বিবাহ আইনে একইসঙ্গে দুই স্ত্রী রাখার অনুমতি নেই। এই জটিল পরিস্থিতিতে ধর্মেন্দ্র ও হেমা দুজনেই সিদ্ধান্ত নেন, ধর্ম পরিবর্তন করবেন তারা।

১৯৭৯ সালে চুপিসারে ইসলাম ধর্মে দীক্ষিত হন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। ধর্মেন্দ্রর নাম রাখা হয় দিলওয়ার খান আর হেমার নাম হয় আয়েশা। ১৯৮০ সালে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেন তারা। সেই থেকে আজও আছেন একসঙ্গে।

ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরের চার সন্তান— সানি দেওল, ববি দেওল, বিজয়েতা এবং অজেয়তা। আর ধর্মেন্দ্র ও হেমার দাম্পত্যে রয়েছে দুই মেয়ে— এশা দেওল ও অহনা দেওল।

ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী এবং তার সন্তানদের সঙ্গে হেমার সম্পর্ক খুব মধুর নয়। সানি ও ববি দেওলের পরিবারের কোনো অনুষ্ঠানে দেখা যায় না হেমা মালিনীকে। অন্যদিকে হেমার বাড়ির কোনো অনুষ্ঠানেও হাজির হন না সানি-ববিরা।

জে.এস/

বলিউড অভিনেতা হেমা মালিনী বলিউড অভিনেত্রী ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250