রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

মেসির যেখানে ৪০ মিনিটে ১ কোটি, টেলর সুইফটের লাগল এক ঘণ্টার বেশি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গানের দুনিয়ায় টেলর সুইফটের একাধিক পরিচয়। গান গাওয়ার পাশাপাশি গান লেখেন। নারী সংগীতশিল্পীদের মধ্যে সবচেয়ে ধনী ও জনপ্রিয়তার বিচারে সর্বকালের সেরা গায়িকাদেরও একজন। তবু একটি বিষয়ে আমেরিকান এই সংগীতশিল্পী লিওনেল মেসিকে পেছনে ফেলতে পারেননি।

গতকাল মঙ্গলবার (২৬শে আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্‌দানের ঘোষণা দেন টেলর সুইফট ও তার প্রেমিক এনএফএলের ফ্র্যাঞ্চাইজি কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে দুনিয়াজুড়ে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বাগ্‌দানের খবর জানিয়ে এই পপ তারকার করা পোস্টটি ‘লাইক’–এর হিসাবে মেসির ২০২২ বিশ্বকাপ জয় নিয়ে করা পোস্টকে হয়তো ছাড়িয়ে যেতে পারে। তবে সেটা তোলা রইল সময়ের হাতে।

আপাতত হিসাব বলছে, কাতার বিশ্বকাপ জয় নিয়ে মেসির সেই পোস্ট প্রকাশ হওয়ার পর প্রথম ৪০ মিনিটের মধ্যে এক কোটি ‘লাইক’ পেয়েছিল, আর বাগ্‌দানের খবর জানিয়ে টেলর সুইফটের করা পোস্টটির সমপরিমাণ লাইক পেতে সময় লেগেছে ১ ঘণ্টা ৩ মিনিট।

২০২২ বিশ্বকাপ ফাইনাল জয়ের পরদিন ১৯শে ডিসেম্বর বিশ্বকাপ ট্রফি হাতে তোলা ছবি এবং কিছু কথা ক্যাপশনে লিখে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন মেসি। এখন মেসির সেই পোস্টে লাইকের সংখ্যা ৭ কোটি ৪৫ লাখের বেশি। টেলর সুইফটের বাগ্‌দানের খবর জানানোর পোস্টটি প্রথম তিন ঘণ্টায় পেয়েছে দেড় কোটি লাইক। পোস্টের ১৩ ঘণ্টা পর লাইকসংখ্যা ২ কোটি ৫৮ লাখের বেশি। দুই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সুইফট ও কেলসে।

সুইফটের কনসার্টে গিয়েছেন মেসি। গত বছর অক্টোবরে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সুইফটের কনসার্ট উপভোগ করেন। ২০২৩ সালে সুইফট আর্জেন্টিনায় গিয়েছেন কনসার্ট করতে। কেলসেও সেখানে ছিলেন সুইফটের সঙ্গে, তবে দুজনের সম্পর্ক তখনো জানাজানি হয়নি। বুয়েনস এইরেসে দুজনে প্রথমবারের মতো সবার সামনে একে অপরকে চুমু খেয়েছিলেন।

লিওনেল মেসি টেলর সুইফট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250