মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

সৈয়দ মনজুরুল ইসলাম হাসপাতালে, হার্টে পরানো হয়েছে রিং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৯ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। গত শুক্রবার (৩রা অক্টোবর) হাসপাতালে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে রিং পরানো হয়েছে।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-ই-খুদা বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম স্যার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি ডা. মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আছেন। এখন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

সৈয়দ মনজুরুল ইসলামের ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান বই প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার করে তার হার্টে রিং পরানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের ব্যক্তিগত সহকারী হান্নান বলেন, ‘স্যারের অস্ত্রোপচার হয়েছে। হার্টে রিংও পরানো হয়েছে। তবে স্যার চাচ্ছেন না, তার অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশিত হোক।’

অধ্যাপক মনজুরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ১৮ই জানুয়ারি, সিলেটে। তিনি একাধারে শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক। সাহিত্যে অবদানের জন্য ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে কাজী মাহবুবুল্লাহ পুরস্কার পান মনজুরুল ইসলাম। ২০১৮ সালে পান একুশে পদক।

সৈয়দ মনজুরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250