বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

কারামুক্তির পর কৃতজ্ঞতা জানালেন সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে ও দুর্নীতির মামলায় দীর্ঘ তিন মাস কারাভোগের পর মুক্তি পেয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক আনিস আলমগীর। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে কারামুক্তিতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, দীর্ঘ তিন মাস বিরতির পর সবার সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছি এখন থেকে। সবার কাছে কৃতজ্ঞতা এবং ভালোবাসা—কারামুক্তিতে যারা সহযোগিতা ও সমর্থন করেছেন। যারা নেপথ্যে সক্রিয় সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্তিগতভাবেই জানাব। দুঃখিত যে, ফোন হাতে না পাওয়ায় গত ২৪ ঘণ্টা ধরে মুক্ত থেকেও কথা বলতে পারিনি অনেকের সঙ্গে।

এর আগে গত শনিবার সন্ত্রাসবিরোধী আইনে ও দুর্নীতির আলাদা মামলায় তিন মাস কারাভোগ শেষে মুক্তি পান সাংবাদিক আনিস আলমগীর। গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি ছাড়া পান বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ।

জানা যায়, গত  বছরের ১৪ই ডিসেম্বর রাত ৮টার পর সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর মধ্যরাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

এ মামলায় আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২০শে ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। সর্বশেষ গত ২২শে জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করলে তার আইনজীবী হাইকোর্টে আবেদন করেন।

গত ৫ই মার্চ উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। এর মধ্যে গত ১৫ই জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক।

২৮শে জানুয়ারি দুদকের আবেদনে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়। এ মামলায় গত ১১ই মার্চ আনিস আলমগীরকে জামিন দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।

আনিস আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250