শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

যে কারণে দেরিতে ইতালির ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা, জানাল দূতাবাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

ইতালির ভিসা পেতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করেছে দেশটির দূতাবাস। মঙ্গলবার (৩০শে এপ্রিল) ঢাকায় ইতালির দূতাবাস থেকে এই বিষয়ে জানানো হয়।

দূতাবাস গণমাধ্যমকে জানায়, ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারির আগের সময়ের তুলনায় তিনগুণের বেশি এবং ২০২২ সালের তুলনায় দ্বিগুণের বেশি। গড়ে চারটির মধ্যে একটি আবেদনের সঙ্গে জাল নথি রয়েছে। এই পরিস্থিতির কারণে দূতাবাসকে অতিরিক্ত চেকের দায়িত্ব দেওয়া হয়েছে, যা প্রকৃত আবেদনকারীদের প্রক্রিয়াকেও ধীর করে দিচ্ছে।

ইতালিয়ান দূতাবাস থেকে বলা হয়, আমরা ভিসা আবেদনকারীদের একটি সাবলীল সেবা দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি। দূতাবাসের ভিসা বিভাগ সম্প্রতি একটি নতুন এবং বড় জায়গা নিয়েছে। কিছু অতিরিক্ত কর্মীও প্রত্যাশা করা হচ্ছে। ঢাকায় ইতালির জন্য ভিএফএস ভিসা আবেদনকেন্দ্রটি বৃহত্তর এবং আরও দক্ষ প্রাঙ্গণে স্থানান্তরিত হয়েছে। ২০২৩ সালে দূতাবাস দ্বারা প্রক্রিয়াকৃত ভিসা আবেদন ২০ শতাংশ বেড়েছে। আমরা কোনো ধরনের অযৌক্তিক বিলম্বের জন্য দুঃখিত এবং আবেদনকারীদের এটা বোঝার জন্য ধন্যবাদ।

যেসব ভিসা আবেদনকারীদের তাদের পাসপোর্ট ফেরত প্রয়োজন, তারা আবেদনের মাধ্যমে প্রত্যাহার করতে পারবেন বলেও দূতাবাস থেকে জানানো হয়েছে।

এইচআ/ আই.কে.জে/

বাংলাদেশি ইতালি ভিসা ঢাকা দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250