মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

সম্পূর্ণ ভিন্ন স্বাদে তরমুজের লাড্ডু!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন বাজারের চারিদিকে তরমুজের ছড়াছড়ি। যদিও দামটা একটু বেশি! তবুও তরমুজ খাওয়া কমেনি কারণ সবারই প্রিয় একটি ফল এটি। আবার এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। তরমুজ দিয়ে বিভিন্ন ধরনের পানীয় তৈরি করা যায়।

তবে কখনো কি তরমুজের লাড্ডু খেয়েছেন? এটি এতোটাই সুস্বাদু যে একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন তবে জেনে নেওয়া যাক ভিন্ন স্বাদের তরমুজ লাড্ডুর রেসিপি-

তরমুজের লাড্ডু তৈরির উপকরণ

১. তরমুজ পরিমাণমতো

২. ঘি দেড় টেবিল চামচ

৩. সুজি আধা কাপ

৪. গুঁড়া দুধ আধা কাপ

৫. চিনি আধা কাপ

৬. শুকনো নারকেলে গুঁড়া ১/৪ কাপ

আরো পড়ুন : ইফতারে মিষ্টিমুখ করতে ঘরেই বানান শাহি টুকরা!

তরমুজের লাড্ডু তৈরির পদ্ধতি

তরমুজ কেটে টুকরো করে নিন প্রথমে। এরপর চামড়া কেটে নিন। তারপর তরমুজ টুকরো টুকরো করে এর ভেতরের বীজ ফেলে দিন। তারপর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তরমুজ। আলাদা করে কোনো পানি মেশাবেন না।

এবার চুলায় প্যান বসিয়ে ঘি গলিয়ে নিন। এর মধ্যে সুজি ঢেলে দিয়ে নাড়তে থাকুন। সুজি ভাজা ভাজা হয়ে হলে নামিয়ে নিন। এরপর প্যান ধুয়ে তরমুজের মিশ্রণ ঢেলে দিন।

কিছুটা গরম হয়ে যাওয়ার পর এতে গুঁড়া দুধ মিশিয়ে দিন। তারপর মিশিয়ে দিতে হবে চিনি। বারবার নাড়তে থাকুন। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর তরমুজের মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে শুকনো নারকেল মিশিয়ে দিন।

আবারও কিছুক্ষণ জ্বাল করার পর এর মধ্যে দিয়ে দিন ভাজা সুজি। ভালো করে নাড়তে থাকুন। একসময় সুজি হালুয়ার মতো হয়ে যাবে। আরও কিছুক্ষণ নেড়ে নিন।

যখন দেখবেন প্যানের গা ছেড়ে মিশ্রণটি উঠে আসছে তখন সামান্য ঘি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা করে নিন লাড্ডুর মিশ্রণ। এরপর দু’হাতে ঘি মেখে অল্প করে হাতে নিয়ে গোল করে তৈরি করুন লাড্ডু।

এরপর শুকনো নারকেল গুঁড়ায় গড়িয়ে কোট করে নিন লাড্ডু। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা তরমুজের লাড্ডু। এবার পরিবেশ করুন।

এস/  আই. কে. জে/


রেসিপি তরমুজের লাড্ডু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250