মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে প্রায় এক টন সরকারি পাঠ্যবইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক মো. জাকারিয়াকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী সরকারি বইসহ পিকআপ জব্দ এবং চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক পিকআপচালক জাকারিয়া বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটি আটক করে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক এক টন পাঠ্যবইসহ পিকআপটি জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার একটি পিকআপে সরকারি এসব পাঠ্যবই তুলে দিয়েছিলেন। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে আমাদের অবহিত করেন। পরে বই বিতরণের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশও উপস্থিত ছিল। এরপর বইবোঝাই পিকআপসহ চালককে আটক করা হয়। তবে অভিযুক্ত মাদ্রাসা সুপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, নিয়মিত মামলা দায়েরের জন্য বইবোঝাই পিকআপসহ চালককে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলী পাঠ্যবইগুলো বিক্রি করতে পিকআপে তুলে দিয়েছিলেন। তবে ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। মামলা দায়েরের পর তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বইবোঝাই পিকআপ ও এর চালককে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250