শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপ ক্রীড়া মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

শেখ রাসেল মিনি স্টেডিয়াম, জাতীয় সংসদ এর পাশে নির্মীয়মান প্রতিবন্ধী স্টেডিয়াম ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের চলমান কাজ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। 

রোববার (২১শে জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন পাপন। 

তিনি বলেন, ক্রীড়ার তিনটি অগ্রাধিকার প্রজেক্ট নিয়ে সংশ্লিষ্টদের সাথে আমি আজ বসেছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১২৫টি স্টেডিয়াম নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। এছাড়াও জাতীয় সংসদের পাশে নির্মাণাধীন প্রতিবন্ধী স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছি। আমি খুব শীঘ্রই  সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করবো।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ অন্যান্য ক্রীড়া স্হাপনার রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রী। পরে তিনি বলন, যে সকল স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে সে গুলো সঠিকভাবে ব্যবহার ও রক্ষনাবেক্ষন করতে হবে। লিখিতভাবে গাইডলাইন দেওয়ার নির্দেশনা দিয়েছি।

আরও পড়ুন: বিসিবির টাকায় সিঙ্গাপুর গেলেন সাকিব

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান রয়েছে। সেই কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকদের তাগাদা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত কাজ সমাপ্ত করার জন্য।

পর্যালোচনা সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ,  অতিরিক্ত সচিব (প্রশাসন)  মো. মোস্তফা কামাল মজুমদার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. উবায়দুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এসকে/ এএম/

নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী স্টেডিয়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250