মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সবুজ রঙা শিমের তিন পদের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের বাজারে পছন্দের সবজিগুলোর মধ্যে অন্যতম হলো শিম। স্বাস্থের জন্য শিম খুবই উপকারি। এ সবজিটি ভিটামিন, মিনারেল, ফাইবার, ক্যালশিয়াম এবং আয়রনে পরিপূর্ণ। শিম খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। পাশাপাশি এই খাবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। যেহেতু এই খাবারে মিনারেল রয়েছে, এটি হৃদরোগের ঝুঁকিও কমায়।

এই উপকারি সবজিটি নানা রকম পুষ্টিগুণের পাশাপাশি খাবারকে সুস্বাদু করার গুণও বিদ্যমান। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পাঁচ মিশালি রান্নাতে শিম দিয়ে দেওয়া হয়। তবে আপনি যদি শিমের অন্য কোনও রেসিপি খুঁজে থাকেন, তাহলে ট্রাই করতে পারেন এই কয়েকটি পদ।

আরো পড়ুন : ডিমের চিজ বল কারি তৈরির রেসিপি

জেনে নিন রেসিপি-

১. মাছ দিয়ে বানিয়ে নিন শিম ভর্তা। মাছ অল্প পানিতে লবণ দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিন। শিম কেটে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে শিম সেদ্ধ, ধনেপাতা, কাঁচামরিচ, রসুন, লবণ ও মাছ সামান্য নেড়ে নিন। এবার এই মিশ্রণটি বেটে নিন। এতে পেঁয়াজ, সরিষার তেল মাখিয়ে নিন। ব্যাস তৈরি মাছ দিয়ে শিম ভর্তা। পরিবেশন করতে পারেন গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে।

২. নারকেল দিয়ে শিম পোস্ত বানাতে পারেন। পোস্ত বেটে নিন, নারকেল কুড়ে নিন। কড়াইতে সরিষার তেল গরম করে জিরা, কাঁচামরিচ ফোড়ন দিন। এতে লবণ ও হলুদ দিয়ে শিম ভেজে নিন। এতে পোস্ত বাটা ও নারকেল কোড়া দিয়ে নেড়ে দিন। তৈরি নারকেল দিয়ে মজাদার শিম পোস্ত।

৩. শিমের শীষ ছাড়িয়ে নিন। কড়াইতে সরিষার তেল জিরা ও শুকনো মরিচ ফোড়ন দিন। পেঁয়াজ, রসুন ও টমেটো বাটা ভেজে নিন। এবার লবণ ও হলুদ দিয়ে শিম ভেজে নিন। এতে জিরাগুড়ো ও কাশ্মীরি মরিচের গুঁড়ো দেবেন। কষানো হয়ে গেলে নামিয়ে নিন। পরিবেশন করুণ নিজের স্বাদ মত।

এস/ আই.কে.জে/

শিম ৩ পদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250