রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

ছয় মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টি হামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৬

#

দেশে গত ৬ মাসে মব-সহিংসতা ও গণপিটুনির ২৬১ ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ২৫৬ জন। আজ বুধবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশ করা দেশের মানবাধিকার পরিস্থিতির অর্ধবার্ষিক প্রতিবেদনে (জানুয়ারি-জুন) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন কারণ দেখিয়ে এসব গণপিটুনি ও মব-সহিংসতার ঘটেছে। ২০২৫ সালের একইসময়ে এ ধরনের ১৪১ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।

দেশের মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ছয় মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব তথ্য সংকলন করা হয়েছে প্রতিবেদনে।

সংখ্যালঘু নির্যাতন ও হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টি হামলার ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন। এসময়ে ১৯টি মন্দির, ১৫টি প্রতিমা ও ৪৩টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জমি দখলের ৪টি ঘটনা ঘটেছে।

২০২৫ সালের প্রথম ছয় মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১০টি হামলায় ৪ জন আহত হয়। ওই বছর ১টি মন্দির, ১১টি প্রতিমা ও ১৮টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিবেদনে গত ছয় মাসের শ্রমিক নির্যাতনের তথ্যও উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ছয় মাসে ৩৩১টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৭৪ জন নিহত ও ১ হাজার ৩ জন আহত হয়েছেন। ২০২৫ সালে ১১২টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৫৯ জন নিহত ও ৭২০ জন আহত হন।

এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশ ও শ্রমিকদের সুরক্ষা সরঞ্জামের অভাবে ও দুর্ঘটনায় ২১৬ শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন। ২০২৫ সালে একই কারণে ৪৩ জনের মৃত্যু হয়।

বেতন ভাতার দাবিতে আন্দোলনের সময় এ বছর ২৬ শ্রমিককে আটক করা হয়। এছাড়া ২ জন গৃহকর্মী নিহত ও ৪ জন আহত হয়েছে। এছাড়া, দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম মানবাধিকার রক্ষায় আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল আচরণের পাশাপাশি দেশের সব নাগরিক, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনকে সোচ্চার ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250