মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

আমেরিকায় বছরে রেকর্ড ২৪৮ কোটি টাকা আয় মেসির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক’দিন আগেই ৩৮ পেরিয়েছেন লিওনেল মেসি। বয়সকে শুধুই সংখ্যা মনে করে মেসি এগিয়ে চলেছেন দুর্দান্ত গতিতে। মাঠের পারফরম্যান্সে একের পর এক রেকর্ড তো গড়ছেনই। অর্থ উপার্জনের দিক থেকেও রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। খবর এএফপির।

মেজর লিগ সকারে (এমএলএস) বছরে সর্বোচ্চ ২ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিক পান মেসি। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৮ কোটি ৪৪ লাখ টাকা। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) খেলোয়াড়দের বেতনের তালিকা গতকাল বুধবার (২৫শে জুন) প্রকাশ করলে জানা যায় এ তথ্য। বছরে মেসির মোট আয় নির্ধারণ করা হয়েছে এমএলএসের সঙ্গে চুক্তির ভিত্তিতে। ২০২৫ মৌসুম পর্যন্ত এ হিসাব করা হয়েছে। মার্কেটিং বোনাস, এজেন্ট ফি রয়েছে এর মধ্যে।

মেসির পর এমএলএসে বছরে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার হলেন লরেনৎসো ইনসাইনি। টরন্টো এফসির ইনসাইনি পান ১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি হিসাবে সেটা ১৮৭ কোটি ৫৪ লাখ টাকা। এ তালিকায় তিনে থাকা সার্জিও বুসকেতস আয় করেন ৮৫ লাখ ডলার (১০৩ কোটি ২৫ লাখ টাকা)। ২০২৫-এর ২৫ মে পর্যন্ত এমএলএসপিএ এ হিসাব করে ডেটা বের করেছে। এমএলএসে ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ বুসকেতস।

এমএলএসে স্বাক্ষর করা ৯০২ খেলোয়াড়ের মোট পারিশ্রমিক ৫৮ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭১১৭ কোটি ৮৫ লাখ টাকা। । বছরে দুইবার সংগঠনটি ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে রিপোর্ট প্রকাশ করে থাকে। ২ বছর আগে এমএলএসে বছরে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার ছিলেন ইনসাইনি। মেসি তখনো ইন্টার মায়ামিতে যোগদান করেননি।

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে চলে যান মেসি। সে বছরের জুলাইয়ে মায়ামির হয়ে অভিষেক হয় তার। আমেরিকার ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৬২ ম্যাচ খেলেছেন মেসি। ৫০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে। মায়ামির জার্সিতে লিগস কাপ, সাপোর্টিং শিল্ড জিতেছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250