মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪

#

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ওয়ালটন ফুটবল টূর্নামেন্টে উপস্থিত অতিথিবৃন্দের সঙ্গে বিজয়ী ও রানারআপ দল ।

“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস” এই স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ফুটবল টূর্নামেন্ট।

শনিবার (২৭শে জুলাই) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে দিনব্যাপী এই ফুটবল টূর্নামেন্টের আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘শাফিম ইলেকট্রনিক্স’। দিনব্যাপী এ টূর্নামেন্টে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট চারটি দল অংশগ্রহন করে। টূর্নামেন্টের ফাইনাল খেলায় কামালপুর ফুটবল একাডেমিকে ২-৩ গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানারআপ দলকে একটি ওয়ালটন টেলিভিশন পুরষ্কার দেয়া হয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার আব্দুল খালেক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্ট এর অ্যাডমিনিস্টেটর মাহবুব আলম পলো উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী বলেন, “মাদককে না বলে খেলাধুলায় যুব সমাজকে অগ্রসর হতে হবে। খেলাধুলা মানুষের মন ও শরীর সুস্থ রাখে। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি যুবসমাজকে মাঠে খেলাধুলায় মনোনিবেশ করার প্রতি আহবান জানান। সেই সাথে গ্রামীণ পর্যায়ে এমন খেলার আয়োজন করার জন্য ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি’কে ধন্যবাদ জানান।

আরো পড়ুন : ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ

ফুটবল টূর্নামেন্ট ঘিরে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকল বয়সের নারী পুরুষসহ প্রায় তিন শতাধিক ফুটবলপ্রেমিরা খেলা উপভোগ করেন এবং এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। খেলাটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার রেফারি আসাদুজ্জামান মিনু এবং সহযোগী হিসাবে ছিলেন নাজমুল ইসলাম শান্ত ও মনিরুজ্জামান মনির। পুরো খেলা জুড়ে ধারাভাষ্য দেন ডিজিএম ফ্রেন্ডস ক্লাবের সদস্য সামসুল আলম।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা মোতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেল্স ম্যানেজার আবু সাঈদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আমিনুল হক লালা, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম, হোসেনাবাদ শাফিম ইলেক্ট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী শামিম হোসেন, ক্রীড়া সংগঠক মুন্নাফ মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে দেশের সেরা ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। সারা বছর ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও ৫০টির বেশি ফেডারেশনের সঙ্গে কাজ করছে ওয়ালটন। এছাড়াও দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা গ্রামীণ পর্যায়ে সব ধরণের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি।

এস/কেবি

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250