রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদের বাণিজ্যিক এলাকায় হুতিদের হামলা, আরামকোর ভবন ক্ষতিগ্রস্ত *** এ জীবনে হাসিনা আর ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী *** গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ *** সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ *** রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২-৯০ শিশুর জন্ম হচ্ছে: আইনমন্ত্রী *** ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী *** ‘বিগত সরকারের জিডিপি হিসাবে ব্যাপক গরমিল পাওয়া গেছে’ *** ২৫ মার্চ গণহত্যার জন্য দায়ী শেখ মুজিব, তার মরণোত্তর বিচারের দাবি বিএনপির এমপির *** শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন *** ভারত থেকে আমদানি করা ১৮ রেলকোচের ট্রায়াল রান শুরু, পঞ্চগরের পথে যাত্রা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। খবর বাসসের। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250