শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

‘কোনো অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেন, কোনো অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে গানের শিক্ষক নিয়োগের দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে জবাব দেবে।’

আজ শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এ হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের এই নেতা। 

দেশের সব প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ।

প্রধান উপদেষ্টার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘আজকে বায়তুল মোকাররমে যে মানুষগুলো নামাজ পড়েছেন, যদি আমরা এই মুসল্লিগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে আপনি এক দিনও টিকতে পারবেন না।’

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘আমরা দেখেছি, আপনি (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, ট্যাংকের সামনে ছিলাম আমরা; আর আপনি কাদের নিয়ে ঘোরাফেরা করেন? যারা স্পষ্ট বলেছে, ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত নই, তাদের সঙ্গে?’

হাসিনার আদর্শ বাস্তবায়ন চলছে অভিযোগ করে সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘আজকে প্রতিটি প্রাইমারি স্কুলে যেই গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল। আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল। আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দেবে (দিতে চেয়েছিল); কিন্তু মুসলমান এবং ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে দিতে পারেনি।’

প্রধান উপদেষ্টার উদ্দেশে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় কেন? আপনি ভালো আছেন; ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। আমাদের দেশের গৌরব। আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন?’

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250