মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের সাবেক এমপির কাছে কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন *** বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি *** এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে *** যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? *** গণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনের *** ‘আদালতের মধ্যে সাংবাদিক কেন’ *** ‘ভারতীয় নাগরিক’, ‘র’-এর এজেন্ট’ অপপ্রচারই কী শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ভিত্তি *** কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী *** ‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’—আবেদনে আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর *** আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে, আখতারুজ্জামানকে জামায়াত আমির

‘আদালতের মধ্যে সাংবাদিক কেন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলার শুনানি চলাকালে আদালতকক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারক। আজ মঙ্গলবার আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড শুনানি চলাকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত সাংবাদিকদের আদালতকক্ষ ত্যাগ করতে বলেন।

সেসময় উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের ভাষ্য, শুনানি চলাকালে বিচারক প্রশ্ন করেন, ‘আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢোকতে পারেন? শুনানির পর পিপি এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান। আপনারা থাকতে পারবেন না।’

পুলিশকে আদালতকক্ষ খালি করে দেওয়ার নির্দেশ দিয়ে ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত বলেন, ‘ভেতরে কেউ যেন না থাকে।’ এরপর সাংবাদিকরা এজলাস থেকে বের হয়ে গেলে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত দীপের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা জজ মো. শাহজাহান সাজু বলেন, ‘আদালতকক্ষের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেহেতু এটি কোনো "ইন-ক্যামেরা" (রুদ্ধদ্বার) বিচার নয় বরং একটি প্রকাশ্য বিচার, তাই শুধু সাংবাদিক নন, সাধারণ মানুষেরও এখানে উপস্থিত থাকার অধিকার রয়েছে।’ ‘সাংবাদিকদের এজলাস ছেড়ে যেতে বলা ঠিক হয়নি’, বলেন তিনি।

চার দিনের রিমান্ড শেষে দীপকে আজ আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ডের আবেদন জানান। এর আগে, গত ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ৩১ অক্টোবর তার বাবা হত্যা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

কে এম তাহসিফ সাউরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250