বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

তিশা-ফারুকীর ‘৮৪০’ এবার টেলিভিশনেও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা। এর মধ্যদিয়ে প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

গত ১৩ই ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পায় সিনেমাটি। এবার টেলিভিশনের পর্দায় আসছে ‘৮৪০’। 

ছবিটির মাধ্যমে প্রযোজনায় নাম লিখিয়ে খেসারত দিতে হয়েছে নুসরাত ইমরোজ তিশাকে। তার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। পেয়েছেন হুমকিও। এক সংবাদমাধ্যমে কথাগুলো বলেন তিশা। 

তাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে কোনো হুমকি পেয়েছেন কিনা? জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ পেয়েছি। সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলবো, সিনেমা মুক্তির পর কী হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করছে এটাই আমার জন্য বড় বিষয়।’

আরও পড়ুন: নতুন বছরে কী সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা!

টিভির পর্দায় সিনেমা মুক্তি প্রসঙ্গে তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একইদিন থেকে প্রচার হতে যাচ্ছে- এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, দর্শক সিনেমাটি দেখতে চায়।

‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, জয়, মারজুক রাসেল, মম প্রমুখ।

এসি/কেবি

ফোন নাম্বার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250