শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিন্ডিকেট ভাঙতে ৫০ টাকায় আলু বিক্রি শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের সিন্ডিকেট ভাঙতে ও ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দিতে ৫০ টাকায় আলু বিক্রি শুরু করেছে কালাই উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) সকাল ১১টা থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালাই উপজেলার ছাত্র প্রতিনিধিদের সহযোগিতায় ‘ছাত্র কৃষক কর্ণার’ ব্যানারে এই বাজারের কার্যক্রম শুরু হয়।

আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালাইয়ের ছাত্র প্রতিনিধি তানিম সরকার, মেফতাহুর রহমান, মাহিরসহ অনেকে।

কালাই পৌরসভা এলাকার আলু ক্রয় করতে আসা শফিকুল, আশিক, নুশরাফ, রানাসহ অনেকেই গণমাধ্যমকে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ৭০ টাকার কেজি আলু ৫০ টাকায় বিক্রি করায় খুশি তারা। বাজার থেকে কম দামে আলু বিক্রি করায় প্রশাসন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তারা আলুর পাশাপাশি অন্যান্য সবজি ন্যায্যমূল্যে বিক্রির জন্য দাবি করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় গণমাধ্যমকে  বলেন, ‘বর্তমান বাজারে আলুর কেজি প্রতি ৭০ টাকা বিক্রি হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি আলু ক্রয় করতে পারবেন। বাজারমূল্যের চেয়ে তুলনামূলক কম দামে আলু কিনতে পেরে এই উপজেলার সাধারণ ক্রেতারা খুব খুশি।’

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান গণমাধ্যমকে বলেন, ‘জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে বাজার নিশ্চিতের লক্ষ্যে কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। এখানে ৫০ টাকা কেজি দরে আলু ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। আমরা আশা করছি এই কার্যক্রম চলমান থাকলে বাজারে আলুর দামে কমে আসবে।’

ওআ/কেবি

আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250