বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

নতুন স্বাদের স্যুপের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে শরীর গরম করতে গরম নরম স্যুপ হলে মন্দ হয় না। এতে পেটও ভরে, সাথে উষ্ণতাও পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক, নতুন স্বাদের জুকিনি আর ব্রকলি স্যুপের রেসিপি-

উপকরণ : জলপাই তেল ১ টেবিল চামচ, লিক ১টি (টুকরো টুকরো করা), রসুনের কোয়া ১টি (থেঁতলানো), জুকিনি ১টি (মোটা করে কাটা), ব্রকলি ১টি (কাটা), আলু ১টি (টুকরো টুকরো করে কাটা), মুরগি অথবা সবজির স্টক ১ লিটার, মটরশুঁটি ১২০ গ্রাম, ভারী ক্রিম ১২৫ মিলিলিটার, জুকিনি নুডলস, পার্সলে পাতা পরিমাণমতো।

আরো পড়ুন : তরকারিতে ঝালটা আজ বেশিই! সামাল দিন সহজ উপায়ে

প্রণালি : মাঝারি আঁচে একটি বড় পাতিলে তেল গরম করে নিন। লিক এবং রসুন দিয়ে ৫ মিনিট রাখুন। জুকিনি, ব্রকলি, আলু এবং স্টক দিন। বলক তুলুন। চুলার আগুন মাঝারি আঁচে রাখুন। ১৫ মিনিট রাখুন, মাঝেমধ্যে নাড়ুন।

ব্রকলি নরম হলে মটরশুঁটি আর ক্রিম দিন। ২ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করুন। পুরো মিশ্রণটি ব্লেন্ড করে নিন। স্যুপটি তিনটি বাটিতে ভাগ করে নিন। জুকিনি নুডলস, পার্সলে দিয়ে পরিবেশন করুন।

এস/কেবি


স্যুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250