শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

তরকারিতে ঝালটা আজ বেশিই! সামাল দিন সহজ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রান্নায় কখনও ঝাল বেশি পড়ে, আবার কোনোদিন হয় লবণ। তবে বাড়িতে অতিথি এলে যদি রান্নায় ভুলত্রুটি হয়, তাহলে কিন্তু ভীষণ মন খারাপ হয়। আবার, ঝাল ছাড়া রান্নাও জমে না। আবার ঝাল বেশি হয়ে গেলেও সে খাবার মুখে তোলা কষ্টকর। বাড়ির ছোট সদস্যদের সমস্যা হয় সবচেয়ে বেশি। তা ছাড়া অতিরিক্ত ঝাল বা তেল-মশলাযুক্ত খাবার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

রান্নাঘরে থাকা কিছু উপাদান দিয়ে কিন্তু সহজেই সামাল দেওয়া যায় পরিস্থিতি। জেনে নিন কয়েকটি উপায়–

লেবু

রান্নায় মরিচ বেশি হলে ভরসা করা যায় লেবুর ওপরে। মাংস হোক বা যেকোনো ধরনের তরকারি, বেশি ঝাল হয়ে গেলে তাতে খানিকটা লেবুর রস মিশিয়ে দেওয়া যেতে পারে। তবে লক্ষ রাখতে হবে, ঝাল কমাতে গিয়ে যেন খাবারের আসল স্বাদ নষ্ট না হয়ে যায়।

আরো পড়ুন : উদ্ভিজ্জ প্রোটিন হার্টের জন্য ভালো : গবেষণা

আলু

মাছ কিংবা মাংসের ঝোলে আলুর কয়েকটি টুকরা দিয়ে দিতে পারেন। ঝাল অনেকটাই কমে যাবে। কিছুক্ষণ পর আলুর টুকরাগুলো চাইলে তুলে নিন। লবণ বেশি হয়ে গেলেও একই কাজ করতে পারেন।

দুধ

ভাজার জন্য তৈরি করা ব্যাটারে ঝাল বেশি হলে তাতে মিশিয়ে নিতে পারেন খানিকটা দুধ। ঝাল অনেকটাই কমে আসবে।

টমেটো

বাজার এখন পাকা টমেটোতে সয়লাব। টমেটোও কিন্তু ঝাল প্রশমিত করতে বেশ সাহায্য করে। ঝোলে টমেটো যোগ হয়ে স্বাদে নতুনত্বও আনতে পারে।

টকদই

চপ, পাকোড়া ইত্যাদিতে ঝাল বেশি হলে তা টকদই সহযোগে পরিবেশন করুন। ঝাল বোঝা যাবে না। এ ছাড়া ঝাল বেশি হয়ে গেলে মাংস বা রেজালা রান্নায় সরাসরি যোগ করতে পারেন টক দই।

বাদামবাটা

রোস্ট বা কোরমাজাতীয় খাবারে ঝাল বেশি হলে পেস্তাবাদাম, কাজুবাদাম, কাঠবাদাম, চিনাবাদাম প্রভৃতি ভিজিয়ে রেখে ব্লেন্ড করে দিতে পারেন। বাদাম বাটা যোগ করলে ঝাল অনেকটাই কমে আসে। দিতে পারেন নারকেল বাটাও।  

এস/ আই.কে.জে/

লেভানডফস্কি ঝাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250