শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে চিকিৎসা স্বাভাবিক রাখার নির্দেশ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি

ঈদের ছুটিতে স্বাস্থ্য সেবা স্বাভাবিক রাখতে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। জরুরি বিভাগের পাশাপাশি লেবার রুম, ইমার্জেন্সি ওটি সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে। 

রোববার (৩১শে মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। 

আদেশে বলা হয়েছে, ছুটি শুরু আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুত ও সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। আন্তবিভাগে ইউনিট প্রধানগণ প্রতিদিন তদারকি করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব, এক্স-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এ ক্ষেত্রে স্টোর কিপার অথবা দায়িত্বপ্রাপ্ত স্টাফ নিজ জেলা বা উপজেলায় অবস্থান করবেন। 

হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা চালু রাখতে হবে। হাসপাতালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আগেই জানাতে হবে। প্রতিষ্ঠান প্রধান ছুটি নিলে নিয়মানুযায়ী অবশ্যই কাউকে দায়িত্ব দিতে হবে। তার নাম ও মোবাইল নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। 

আরও পড়ুন: ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবি যৌক্তিক : স্বাস্থ্যমন্ত্রী

এ ছাড়া ছুটিতে থাকাবস্থায় প্রতিষ্ঠান প্রধানকে সেবা প্রদানকারী কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এমনকি ঈদের দিন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করবেন এবং রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া ছুটিকালীন কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থ ঈদের আগে ও পরে ছুটি মঞ্জুর করতে হবে। 

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ঈদুল-উল-ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ ছুটি হতে পারে। এই সময়ে দেশের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে ছুটিকালীন সময়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিছুতেই ব্যাহত না হয়।

এসকে/ আই. কে. জে/ 

ঈদের ছুটি সরকারি হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250