মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

গাজীপুরে পোশাক কারখানায় পানি পানের পর অসুস্থ ৫০ শ্রমিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় পানি পানের পর অন্তত ৫০ শ্রমিক অসুস্থ হয়ে হয়ে পড়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ অনেক শ্রমিককে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী শ্রমিক।

হাসপাতালে ভর্তি শ্রমিকরা জানান, সকালে কাজ শুরুর কিছুক্ষণ পর তারা কারখানার সরবরাহ করা পানি পান করেন। এরপরই কয়েকজন শ্রমিকের মাথা ঘোরানো, বমি ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। পরে একে একে বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, পানি পান করার সময়ই পানিতে অস্বাভাবিক স্বাদ ও গন্ধ পাওয়া গিয়েছিল। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করছিলেন। কিন্তু আগেই পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে।

এ বিষয়ে এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে একের পর এক অসুস্থ শ্রমিক হাসপাতালে আসতে শুরু করেন। এতে হাসপাতালে চাপ সৃষ্টি হয়।

তিনি বলেন, বেলা ১১টা পর্যন্ত প্রায় ৫০ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। পানি পানের পর শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে সেখানে শিল্প পুলিশের একটি দল পাঠানো হচ্ছে।

গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250