শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

তারেক রহমানের আশপাশে ছাত্রশিবিরের সাবেক নেতা আছেন: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপিতে গুপ্ত রাজনীতিক আছেন বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আশেপাশে যারা আছেন তাদের নিয়ে কোনো আশা নেই। তাদের অনেককেই আমি চিনি। আমি নাম বলবো না; অনেকেই এক সময় ছাত্রশিবির করতেন, আমি জানি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, তারা তারেক রহমানের আশেপাশে আছেন। বিএনপিতে গুপ্ত রাজনীতিক আছেন। আওয়ামী লীগের মতো দলে গুপ্ত জামায়াত ছিল না? ছিল। আওয়ামী লীগের সঙ্গে শিবিরের কোনো মিল কখনো ছিল; জামায়াতের কোনো মিল কখনো ছিল? ছিল না। তারপরও তো ওখানে ছিল (গুপ্ত রাজনীতিক)।

তিনি বলেন, যদি আওয়ামী লীগে থাকতে পারে, তাহলে বিএনপিতে থাকতে পারবে না কেন? বিএনপিতে অবশ্যই গুপ্ত রাজনীতিক আছেন।

তিনি বলেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একবার একটা কথা বলেছিল, অনেকেই সেটাকে পাত্তা দেয়নি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতৃত্বের পরিচয় প্রকাশ হচ্ছিল তখন রাকিব বলছিল—গত ১০ বছর ধরে তো শিবির এখানে ছিল, তাদের কমিটি ছিল। আমি জানতে চাই এই ১০ বছরের কমিটিগুলোতে কে কে ছিল? শিবির সেই কমিটির নাম প্রকাশ করছে? করে নাই, কেন? এটা কৌশল না, এটা তাদের মুনাফিকি।

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250