শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

বুমরা কী ওয়াসিম আকরামের চেয়েও ভালো—উত্তর দিলেন আকরাম নিজেই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এ রকম বিতর্ক যুগে যুগে হয়ে আসছে, ভবিষ্যতে আরও হবে। ইদানীং ক্রিকেটে যে বিতর্কটা সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম করে রেখেছে, তা হলো, যশপ্রীত বুমরা নাকি ওয়াসিম আকরাম, কে বড় পেসার? এই বিতর্কটা ওঠার কারণ শুধু নিজ নিজ সময়ে দুজনের পারফরম্যান্সই নয়, দুজন এমন দুটি দেশের প্রতিনিধিত্ব করেন, যারা চিরপ্রতিদ্বন্দ্বীও। ফলে এই বিতর্ক জমেছে আরও।

কোনো সন্দেহ নেই ওয়াসিম আকরাম সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার, সর্বকালের সেরা বাঁহাতি ফাস্ট বোলার তো অবশ্যই। বুমরাকেও এখন কেউ কেউ সর্বকালের সেরাদের কাতারে রাখছেন এবং নিজের সময়ের অন্যতম সেরা তো অবশ্যই। কিন্তু এ দুজনের মধ্যে তুলনা করলে, কে বেশি ভালো?

উত্তরটা দিয়েছেন আকরাম নিজেই। পাকিস্তানের জিওটিভিতে ‘হারনা মানা হ্যায়’ নামে অনুষ্ঠানে উপস্থাপকের মুখে প্রশ্নটা শুনে আকরাম বলেছেন, ‘যশপ্রীত বুমরা অসাধারণ এক বোলার। তার অ্যাকশন একটু আলাদা, গতি আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে কৃতিত্ব দিতেই হবে—ওকে যেভাবে সামলাচ্ছে, সত্যিই প্রশংসনীয়। তবে ’৯০ দশক আর এখনকার তুলনা করা যায় না।'

তিনি বলেন, 'আমি বাঁহাতি, ও ডানহাতি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তর্কগুলো আমরা দেখি। দেখে আমার মনে হয়—যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এসব নিয়ে আমি ভাবি না, সেও ভাবে না। ওরা (ভক্তরা) নিজেরা নিজেদের মধ্যে লড়ছে। বুমরা আধুনিক যুগের গ্রেট। আমি আমার সময়ে ছিলাম, আমার কাজ করেছি। তবে ও খুবই চমৎকার বোলার, এটা বলতেই হবে।’

আসলে দুজন আলাদা যুগের খেলোয়াড়ের মধ্যে এমন তুলনা করা সত্যিই কঠিন। তবু তুলনা করতে গিয়ে ভক্তরা দুজনের পরিসংখ্যান তুলে আনছেন। ১০৪ টেস্টের ক্যারিয়ারে আকরাম নিয়েছেন ৪১৪ উইকেট, গড় ২৩.৬২। ওয়ানডেতে আকরাম তো ইতিহাসেরই সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসার, ৩৫৬ ম্যাচে নিয়েছেন ৫০২ উইকেট, ইকোনমি ৩.৮৯।

অন্যদিকে বুমরা এখন পর্যন্ত ৪৮ টেস্ট খেলে নিয়েছেন ২১৯ উইকেট, গড় ১৯.৮২। ওয়ানডেতে ৮৯ ম্যাচে তার উইকেট ১৪৯, ইকোনমি ৪.৫৯। ৩১ বছর বয়সী বুমরাকে খুব বুঝেশুনে খেলাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সর্বশেষ ইংল্যান্ড-ভারত সিরিজেই যেমন পাঁচ টেস্টের মধ্যে মাত্র তিনটি খেলেছেন বুমরা। বয়স যত বাড়বে, তার ওয়ার্কলোড নিয়ে আরও বেশি ভাবতে হবে বিসিসিআইকে।

ফলে শুধু পরিসংখ্যানেই আকরামের কাছাকাছি যেতে বা তাকে পেরোতে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বুমরার। তবে ম্যাচে প্রভাব রাখার ক্ষেত্রে এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যে বুমরা সেরাদের একজন, এ নিয়ে মনে হয় না কারও সন্দেহ আছে।

জে.এস/

যশপ্রীত বুমরা ওয়াসিম আকরাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250