মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

সিংহ ব্যবহার করছে অ্যাপল ওয়াচ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

অ্যাপল ওয়াচ—শুধু প্রিমিয়াম ফিচার কিংবা ডিজাইনের জন্য এতো জনপ্রিয় নয়। এর বিশেষত্ব হলো জীবন রক্ষায় ভূমিকা। বারবার ব্যবহারকারীদের জীবন বাঁচিয়ে বাজারের বড় একটা অংশ নিজের দখলে রেখেছে অ্যাপল এর প্রিমিয়াম স্মার্টওয়াচটি।

অনেক ব্যবহারকারী আধুনিক ঘড়িটির মাধ্যমে বিপদমুক্ত হয়েছেন—এমন খবর রয়েছে। সবমিলিয়ে এর হেলথ ট্র্যাকিং ফাংশনগুলো অনন্য। 

এবার কেবল মানুষ নয়, ‘জঙ্গলের রাজা’ও নাকি অ্যাপল ওয়াচ ব্যবহার করছেন! সিংহের স্বাস্থ্যের খেয়াল রাখতেই এমন কাণ্ড। 

জানা গেছে, অস্ট্রেলিয়ার পশুচিকিৎসকরা এখন সিংহ ও অন্যান্য প্রাণীদের হৃদস্পন্দন পর্যবেক্ষণ করতে অ্যাপল ওয়াচ ব্যবহার করছেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ান পশুচিকিৎসক ড. ক্লোই বুটিং যিনি সোশ্যাল মিডিয়ায় জঙ্গল ডাক্তার নামে পরিচিত, তিনি বন্যপ্রাণীর স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে অ্যাপল ওয়াচ ব্যবহার করার এই নতুন পদ্ধতিটি ইনস্টাগ্রাম-এ শেয়ার করেছেন। 

তার একটি চিত্তাকর্ষক ভিডিও পোস্টে একটি অচেতন সিংহকে জিভে অ্যাপল ওয়াচ বাঁধা অবস্থায় দেখা গেছে। 

ড. বুটিংয়ের মতে, স্মার্টওয়াচটির এই ‘অফ-লেবেল’ ব্যবহার মানুষ, প্রাণী নির্বিশেষে সবার জীবন বাঁচানোর প্রযুক্তিগত সম্ভাবনাকে উন্মোচন করে।

আরো পড়ুন : ৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না এই ল্যাপটপ

ইনস্টাগ্রাম ভিডিওর ক্যাপশনেও বুটিং বলেছেন, অ্যাপল ওয়াচ সিংহেরও হৃদস্পন্দন পরিমাপ করতে পারে, যদি এটিকে তার জিভের সঙ্গে বেঁধে রাখা যায়। 

পাশাপাশি তিনি বলেন, তার এই নতুন পদক্ষেপ অর্থাৎ প্রাণীদের উপর অ্যাপল ওয়াচ ব্যবহারের কৌশলটি আসলে বিশিষ্ট বন্যপ্রাণী সংরক্ষক এবং পশুচিকিৎসক ডক্টর ফ্যাবিওলা কুয়েসাদার দ্বারা অনুপ্রাণিত। ফ্যাবিওলা, একটি হাতির হৃদস্পন্দন মাপতে সেটির কানে টেপ লাগিয়ে অ্যাপল ওয়াচ ব্যবহার করেছিলেন। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে বন্য অঞ্চলে বড় এবং সম্ভাব্য বিপজ্জনক প্রাণীর হৃদস্পন্দন নিরীক্ষণের ক্ষেত্রে এই ঘড়িটি ব্যবহার করা যেতে পারে, এমনটা আশ্চর্যজনক নয়!

কীভাবে হার্ট রেট মাপে?

অ্যাপল ওয়াচ হৃদস্পন্দন মনিটর করার জন্য ফটোপ্লেথিসমোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে। সঙ্গে থাকে লাইট-সেন্সিটিভ ফটোডায়োডযুক্ত সবুজ এলইডি লাইট। হৃৎপিণ্ডের স্পন্দনের ভিত্তিতে প্রতি সেকেন্ডে শত শত বার এই লাইট ফ্ল্যাশ করে, আর স্মার্টওয়াচটি ফ্লাকচুয়েশন পরিমাপ করে হার্ট রেট গণনা করে।

এস/ আই.কে.জে/

অ্যাপল ওয়াচ সিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250