মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

চেন্নাই টেস্ট

দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় সেশনও বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চেন্নাইয়ে স্বাগতিক ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৩৪ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর ১৪৪ রানে তুলে নিয়েছিল ৬ উইকেট। পেয়ে গিয়েছিল ভারতের লেজের দেখা। তবে সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। এই দুই ব্যাটারে দলীয় রান ২০০ পেরিয়েছে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২০৮ রান। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটির পথে রয়েছেন অশ্বিন।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রোহিতকে সাজঘরের পথ ধরান হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়ককে পরাস্ত করেন তিনি। ১৯ বলে ৬ রান করেন রোহিত। ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত।

আরো পড়ুন : বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে যে সতর্ক বার্তা দিলেন গৌতম গম্ভীর

পরের ওভারে এসে সাজঘরের পথ ধরান শুভমান গিলকে। ৮ বলে শূন্য রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। খানিক পর বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন হাসান। হাসানের বল বুঝতে না পেরে ৬ রানে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সময়ের তারকা ব্যাটার কোহলি। তাতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খায় ভারত। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৮৮ রানে প্রথম সেশন শেষ করে ভারত।

দ্বিতীয় সেশনে আরও তিনটি উইকেট হারায় ভারত। হাসান মাহমুদের সঙ্গে উইকেট তোলায় যোগ দেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। তাতে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে ভারত। শঙ্কা জাগে ২০০ এর নিচে অলআউট হওয়ার। তবে সেই শঙ্কা বেশ দক্ষতার সঙ্গেই দূর করেছেন অশ্বিন-জাদেজা জুটি।

এস/কেবি

ভারত অশ্বিন-জাদেজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250