মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে যে সতর্ক বার্তা দিলেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন আত্মবিশ্বাস নিয়েই এবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ভারত সফরেও দারুণ কিছুর প্রত্যাশা করছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশকে সতর্ক করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।

বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন গম্ভীর। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: নারী বিশ্বকাপের জন্য স্কোয়াড দিলো বাংলাদেশ

বাংলাদেশের প্রতি সম্মান রেখে ভারতের প্রধান কোচ আরও বলেন, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’ 

বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটারদের প্রশংসা করে গম্ভীর বলেন, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশের প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’ 

এসি/কেবি

বাংলাদেশ গৌতম গম্ভীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250