সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর *** বুমরাহকে তিন ফরম্যাটে খেলানো উচিত নয়: শাস্ত্রী *** সৌদির দেওয়া বন্দি তালিকায় ২ বাংলাদেশির নাম ছিল, মৃত্যুদণ্ডের তথ্য ছিল না *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় *** সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত *** প্রেসক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন *** ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** ইরানে ‘কাজ শেষ করার’ হুমকি ট্রাম্পের, মার্কিন সমর্থন ছাড়াই হামলায় প্রস্তুত নেতানিয়াহু *** আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক *** দিল্লিতে ‘ককরোচ’ দমনে মোদির পক্ষে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’

সেই নগ্ন দৃশ্যের শুটিং নিয়ে যা বললেন আমির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

পিকে’ সিনেমার মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল বক্সঅফিসে। সম্প্রতি সেই নগ্ন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন আমির।

পুরোনো মডেলের একটি রেডিও দিয়ে লজ্জাস্থান ঢেকে রেললাইনের ওপর দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেতা আমির খান। ‘পিকে’ সিনেমার পোস্টারে ঠিক এমন লুকেই দেখা যায় তাকে। 

 ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজকুমার হিরানি নির্মিত সিনেমা ‘পিকে’। মুক্তির পর সুপারডুপার হিট হয় এটি। তবে সিনেমা মুক্তির আগে পোস্টারে আমিরকে নগ্ন অবস্থায় দেখে শুরু হয় ব্যাপক আলোচনায়। সমালোচনাও কম সইতে হয়নি আমিরকে।

যেভাবে এই নগ্ন দৃশ্যটির শুটিং হয়েছিল কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়ে সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন আমির।

অভিনেতা বলেন, শুটিংয়ের দিন শর্টস পরে রেডিও নিয়ে বের হই। রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, সেটে কোনো মুঠোফোন রাখা যাবে না। তাই সবার ফোনই নিয়ে নেওয়া হয়েছিল। দৃশ্যটিতে আমি দৌড়াতে শুরু করি। যতক্ষণ হাঁটছিলাম, ততক্ষণ ঠিকই ছিল। কিন্তু যখনই দৌড়াতে শুরু করি…তখনই হেঁসে ফেলি।

আরো পড়ুন: তীব্র তাপপ্রবাহের মধ্যে আরো উত্তাপ ছড়ালেন জয়া

আমির বলেন, যখন আমি দৌড়াতে শুরু করি, তখনই আমার শর্টস খুলে যায়। কারণ এটি টেপ দিয়ে আটকানো ছিল। শট দিতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমাকে। অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করলেও পারিনি আমি। কয়েকবার চেষ্টা করার পর আমি নির্মাতাকে বলি, এটা (শর্টস) খুলে দাও।

মূলত নিখুঁত শট দিতে চেয়েছিলাম আমি। এজন্য সবাইকে ক্যামেরার পেছনে যেতে বলে। তারপরেই দৌড়াতে শুরু করি।

তিনি আরো বলেন, নগ্ন হয়ে সেটে হাঁটতে আমি অভ্যস্ত নই। তাই বিষয়টি খুবই বিদঘুটে লাগছিল। কাজটি করতে গিয়ে উদ্বিগ্ন ছিলাম আমি। কারণ সবাই এটি দেখবে। আমি খুব বিব্রত ছিলাম।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসি/


আমির নগ্ন দৃশ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

বুমরাহকে তিন ফরম্যাটে খেলানো উচিত নয়: শাস্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

সৌদির দেওয়া বন্দি তালিকায় ২ বাংলাদেশির নাম ছিল, মৃত্যুদণ্ডের তথ্য ছিল না

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

হুতিদের বিরুদ্ধে সৌদিকে সহায়তা দিতে চান মিসরের সিসি, পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষা

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250