বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করলেন মেহজাবীন চৌধুরী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে। ‘ফার্নি’ নামের একটি ইন্টেরিয়র ফার্ম দিয়েছেন তিনি। ভবিষ্যতে এটা নিয়ে আরও মনোযোগী হওয়ার ইচ্ছা রয়েছে মেহজাবীনের। সম্প্রতি এক পডকাস্টে এই ভিন্ন উদ্যোগের কথা জানান অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘একসময় কস্টিউম ডিজাইন নিয়ে আমি খুব আগ্রহী ছিলাম। মনে হয়েছিল, ওটা নিয়ে কাজ করব। পরে মনে হলো, এটা আমার দ্বারা সম্ভব নয়। এরপর অনুভব করলাম, অভিনয়ের পর যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো, ইন্টেরিয়র ডিজাইন। নিজের বাসায় করতে করতে ও বন্ধুদেরটা দেখতে দেখতে এটা নিয়ে মূলত আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে কয়েকজন বন্ধু ও সহকর্মীর সঙ্গে মিলে ইন্টেরিয়র ফার্ম দিয়েছি; যেটার নাম ‘‘ফার্নি’’।’

মেহজাবীন আরও বলেন, ‘ফার্নি আমাদের ব্রেন চাইল্ড। বিষয়টি নিয়ে আমি কাজ করতে চাই। কতটুকু করতে পারব, জানি না। কিন্তু ইন্টেরিয়র ডিজাইন আমার কাছে খুব মজার কাজ বলে মনে হয়। প্রত্যেক মানুষের চাওয়া ভিন্ন। সেটাকে মাথায় রেখে নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করা আমার কাছে ভীষণ এক্সাইটিং লাগে। এখন পর্যন্ত গত দেড় বছরে আমরা ছয়টি প্রজেক্ট করেছি।’

জে.এস/

মেহজাবীন চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250