বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার পদক্ষেপ কামনা করেছেন কমিশনের প্রধান ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। আজ রোববার (৩রা আগস্ট) ডায়াবেটিক সমিতির অফিশিয়াল প্যাডে তার স্বাক্ষরিত একটি চিঠি প্রধান উপদেষ্টাকে পাঠানো হয়েছে। তাতে একটি স্বাধীন ও কার্যকর ‘স্বাস্থ্য কমিশন’ গঠনের আহ্বান জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৫ই মে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সুপারিশমালা প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করা হলেও এখন পর্যন্ত তার বাস্তবায়নের লক্ষ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে স্বাস্থ্যব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন ও জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন থমকে রয়েছে। কমিশনের সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো বৈঠকও অনুষ্ঠিত হয়নি। কমিশনের কার্যকর সম্পৃক্ততা ছাড়া সুপারিশ বাস্তবায়ন অসম্পূর্ণ ও অগ্রহণযোগ্য প্রক্রিয়ায় রূপ নিতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠির সত্যতার বিষয়ে আজ সন্ধ্যায় একাধিক গণমাধ্যমকে আজাদ খান বলেন, ‘আপনারা (গণমাধ্যম) যে চিঠি পেয়েছেন, সেটিই প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে। কমিশন প্রতিবেদনটি সরকারকে দেওয়ার পর তারা এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেনি।’

জাতীয় অধ্যাপক আজাদ খান চিঠিতে বলেন, এই সংস্কার কমিশন সময়োপযোগী, বাস্তবভিত্তিক ও সুদূরপ্রসারী রূপকল্প দিয়েছে। বাস্তবায়ন একটি যুগান্তকারী উদ্যোগে পরিণত হতে পারে।

জে.এস/

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা স্বাস্থ্য খাত সংস্কার কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250