শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৪ কেজির বাঘাইড় ধরা পড়লো পদ্মায়, বিক্রি ৪৮ হাজার টাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

৪৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীর জেলেদের জালে। মাছটি ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (২রা ডিসেম্বর) সকালে শিবালয়ে আরিচা মাছের আড়তে মাছটি বিক্রি করা হয়।

এর আগে রোববার রাত সাড়ে ৩টার দিকে হরিরামপুর উপজেলার হরিণাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে আব্দুল মমিনের জালে মাছটি ধরা পড়ে। জেলে মমিন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।

জেলে আব্দুল মোমিন বলেন, আমিসহ জামালপুরের আদর আলী, সাজল ও আমির হামজা এই চারজন জেলে হরিরামপুরে পদ্মা নদীতে জাল ফেলি। পরে জাল টানার সময় আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি আরিচা আড়তে নিয়ে যাওয়ার পরে ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বিক্রি করেছি।

আরেক জেলে আদর আলী বলেন, মাছটি ওপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও ভালো লাগে। তবে সব সময় এই ধরনের মাছ জালে ধরা পড়ে না।

আরও পড়ুন: তরুণীকে গুলি করে হত্যা, রিভলবারসহ প্রেমিক গ্রেফতার

আরিচা ঘাটের মাছের আড়তদার মামুন মিয়া বলেন, আজ সকালে মোমিন নামের জেলে বড় আকারের বাঘাইর মাছটি আরিচা আড়তে বিক্রির জন্য নিয়ে আসে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে ঢাকার এক পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকে না। এ ছাড়া বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনও মাঝে মধ্যে পদ্মায় জেলেদের জালে বড় বড় আইড়, পাঙাশ, বাঘাইড় ধরা পড়ে। এসব মাছ বাজারে ভালো দামে বিক্রি করতে পারলে জেলেরা লাভবান হয়ে থাকে। তবে নদীর পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হতে হবে।

এসি/কেবি


বাঘাইড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250