বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

কবিতা : একান্তের বাসনা -কবি শুভ্রহীম

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

একান্তের বাসনা

- শুভ্রহীম

কোনো এক পদ্ম পুকুরের সিঁড়ি

কিংবা লেক পাড়ের বেদিতে বসে

তোমার চোখে চোখ রেখে

আমি ভাঙতে চেয়েছি হৃদয়ের গুমোট।

এক পূর্ণ জ্যোৎস্না গায়ে মেখে

ভুলতে চেয়েছি জীবনের গোপন ব্যথা।

এই চিরচেনা শহরে                  

কোনো এক ক্ষীণ আলোর সরু গলিতে

মৃদু পায়ের ছন্দ শুনতে শুনতে

আমি ভঙতে চেয়েছি মেকি মুখোশ।

তোমার হাতে হাত রেখে

ভুলতে চেয়েছি অস্তিত্বে সীমাবদ্ধতা।


কোনো এক উন্মুক্ত মাঠের ঘাসের উপর

তোমার কোলে মাথা রেখে

আমি ভাঙতে চেয়েছি সময়ের জড়তা।

আকাশের তারা গুনতে গুনতে

আমি বুঝতে চেয়েছি নীরবতার ভাষা।


ভালোবাসার সুগন্ধি লেগে আছে প্রাণে

তবু ভূমিহীন কেটে গেছে বহুদূর।

একান্তে এমনই এক সন্ধ্যার বাসনায়

আমি খুঁজে গেছি কবিতার সুর।

আরো পড়ুন : বইমেলায় সরোজ মেহেদীর ‘মায়াজাল’

এস/ আই.কে.জে

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250