শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

অ্যাশেজে আর খেলা হবে না উডের, ক্যারিয়ার নিয়েও শঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৭ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে বাঁ হাঁটুতে চোট পান ইংল্যান্ডের পেসার মার্ক উড। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে তিনি খেলেননি। এবার জানা গেল, হাঁটুর সেই চোট পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠায় অ্যাশেজের বাকি তিন টেস্ট থেকেই ছিটকে গেছেন উড। তার বদলি হিসেবে ২০২২ সালে একটি টেস্ট খেলা ২৮ বছর বয়সী পেসার ম্যাথু ফিশারকে দলে নিয়েছে ইংল্যান্ড।

২০২২ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে ১ উইকেট পান ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার পেসার ফিশার। তার বলের ‘রিলিজ পয়েন্ট’ বেশ উঁচু থেকে। ইংল্যান্ড লায়নসের হয়ে খেলতে আগেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন ফিশার। তবে এ সপ্তাহেই তিনি যোগ দেবেন ইংল্যান্ড জাতীয় দলে।

১৭ই ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। পাঁচ টেস্টের এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। আগামী জানুয়ারিতে ৩৬ বছর বয়সে পা রাখবেন উড।

এই বয়সে এমন চোট থেকে সেরে ওঠে পুরো ছন্দে ফেরা একজন ফাস্ট বোলারের জন্য যথেষ্ট কঠিন। ফলে এখন আসলে শঙ্কা জেগেছে তার ক্যারিয়ার নিয়েই।

উডের ছিটকে পড়া নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিবৃতিতে বলা হয়, ‘উড চলতি সপ্তাহের শেষ দিকে দেশে ফিরবেন এবং পুনর্বাসন ও সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে ইসিবির মেডিকেল বিভাগের সঙ্গে কাজ করবেন।’

গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন উড। এরপর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করান। সেরে ওঠার পর ১৫ মাসের মধ্যে প্রথম টেস্ট খেলেন পার্থে। তবে ১১ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি। বাঁ হাঁটুতে ব্যথা অনুভবের কথা জানানোর পর তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়।

অ্যাশেজ থেকে ছিটকে পড়ায় উড নিজেও মর্মাহত। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তার পোস্ট, ‘অ্যাশেজের বাকি অংশ থেকে ছিটকে পড়ায় খুবই মর্মাহত হয়েছি। অস্ত্রোপচার, সাত মাসের কঠোর পরিশ্রম এবং পুনর্বাসনের পরেও আমার হাঁটু টিকল না। আমরা কেউই এটা আশা করিনি। অনেক প্রত্যাশা নিয়ে এখানে (অস্ট্রেলিয়া) এসেছিলাম। ইঞ্জেকশন ও চিকিৎসার পরও এটা পরিষ্কার যে যতটা শঙ্কা, আমার হাঁটুর সমস্যা তার চেয়েও জটিল। আমি খুবই হতাশ।’

জে.এস/

মার্ক উড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250