শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বার্সা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। বেনফিকার বিপক্ষে মঙ্গলবার (১১ই মার্চ) রাতে বার্সার ম্যাচটি ছিল পুরো লামিনে ইয়ামালময়। পুরো ম্যাচেই বলা যায়, তিনি ছিলেন ‘আনপ্লেয়েবল’। তাকে থামানোর কোনো কৌশলই কাজে লাগেনি বেনফিকার।

বার্সার হয়ে অনেক গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন ১৭ বছর বয়সী এই তারকা। এর মধ্যে একটি গোল নিজে করেছেন ইয়ামাল। অন্য দুটি করিয়েছেন ব্রাজিল তারকা রাফিনহাকে দিয়ে। ম্যাচের ১১ মিনিটে বলা যায় এককভাবেই বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন ইয়ামাল। পোস্টের সামনে গিয়ে শুধু রাফিনহার পায়ে বলটা ঠেলে দিয়েছিলেন গোল করার জন্য। ১-০ গোলে এগিয়ে যায় বার্সা।

২ মিনিট পরই সমতায় ফেরে বেনফিকা। ২৭ মিনিটে নিজেই গোল করে বসেন ইয়ামাল।  ১৭ বছর ২৪১ দিন, চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল করা এবং অ্যাসিস্ট করা সর্বকনিষ্ট ফুটবলার এখন ইয়ামাল। এর আগে ২০১৪ সালে বাসেলের হয়ে ব্রিল এমবোলো এ রেকর্ড গড়েছিলেন। তখন তার বয়স ছিল ইয়ামালের চেয়ে ২২দিন বেশি।

ম্যাচের ৪২ মিনিটে নিজের জোড়া এবং বার্সার হয়ে তৃতীয় গোল করেন রাফিনহা। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এবার ১১টি গোল করে ফেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যা চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিল ফুটবলারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ গোল। এর আগে জারদেল, রিভালদো, কাকা, নেইমার এবং রবার্তো ফিরমিনো করেছিলেন সর্বোচ্চ ১০টি করে গোল।

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড কিংবা ফরাসি ক্লাব লিলের।

রবি.হক/এইচ.এস

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250