সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

‘নির্বাচনের সব কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

এনালগ পদ্ধতি বাতিল করে, প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সকল কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বুধবার (২৮শে ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় শেষ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে। কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

পরে টাউনহলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে নির্বাচনে মেয়র, কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আলমগীর। এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ/

নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250