বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

মিঠুন চক্রবর্তীর চিকিৎসায় মেডিকেল টিম গঠন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল। এদিকে এহেন খবর প্রকাশ্যে আছেই মিঠুনের অনুরাগীদের মধ্যে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে।

তারকা অঙ্গনে যেন শোকের ছায়া পিছু ছাড়ছে না। বাংলাদেশ-ভারত সবখানেই চোখ পাতলে শোনা যাচ্ছে এক একটি অশনি সংকেত। শনিবার (১০ই ফেব্রুয়ারি) জানা গেল, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী।

জানা গিয়েছে, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে হঠাৎ কি হল মিঠুন চক্রবর্তীর? সম্প্রতি তার অভিনীত ছবি কাবুলিওয়ালা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এদিকে এই সিনেমার মাধ্যমে বেশ কিছুদিন পর বড় পর্দায়ে দেখা মিলেছে মিঠুন চক্রবর্তীর। তার শেষ অভিনীত সিনেমা ছিল প্রজাপতি। 

জানা গিয়েছে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসার জন্য ইতিমধ্যে একটি মেডিকেল টিম গঠিত করা হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে । এদিকে তাঁকে নিয়ে মানুষের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: রাই শ্রীবাস্তব থেকে যে ভাবে ‘বচ্চন’ হলেন অমিতাভ

প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন মিঠুন চক্রবর্তী স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে তাঁর নাকি এমআরআই করা হয়েছে। সেইসঙ্গে আরো বুশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সামগ্রিকভাবে তাকে অবজার্ভেশনে রাখা হয়েছে বলে খবর। চিকিৎসকরা মনে করছেন মিঠুন চক্রবর্তী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যে কারণে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী।

উল্লেখ্য, এবার ‘পদ্মভূষণ’পদকে ভূষিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক । 

এসি/



























মিঠুন চক্রবর্তী মেডিকেল টিম গঠন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250