সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

ক্যামেরুনে টানা ৪২ বছর ক্ষমতায়, ৯২ বছর বয়সে আবারও প্রেসিডেন্ট প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট পল বিয়া। ছবি: এএফপি

আফ্রিকার দেশ ক্যামেরুনে ফের নির্বাচন করছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট পল বিয়া। ৪২ বছর ধরে ক্ষমতায় তিনি। বর্তমানে বয়স ৯২ বছর। চলতি বছরের ১২ই অক্টোবর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রোববার (১৩ই জুলাই) এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন পল।

পোস্টটিতে পল বিয়া বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছি। আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, সে পরিপ্রেক্ষিতে আপনাদের সেবা দেওয়ার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ।’ খবর এএফপির।

১৯৮২ সালে প্রেসিডেন্ট আহমাদু আহিজো পদত্যাগের পর থেকে টানা ৪২ বছর ক্ষমতায় রয়েছেন পল বিয়া। বর্তমান মেয়াদ শেষে তিনি প্রায় একশ বছর বয়সে পৌঁছাবেন। স্বাস্থ্যগত কারণে প্রায়শই গুজবের কেন্দ্রে থাকেন। গত বছর টানা ৪২ দিন জনসমক্ষে আসেননি। ওই সময় ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়। সরকার তার সুস্থতা দাবি করলেও স্বাস্থ্য নিয়ে কোনো আলোচনাকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

চলতি বছর নির্বাচনে তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ক্যামেরুনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, ৯২ বছর বয়সে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্র পরিচালনার মতো অবস্থায় তিনি আদৌ আছেন কী না। যদিও শাসক দল ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্ট (সিপিডিএম)-এর নেতারা দীর্ঘদিন ধরেই তার প্রার্থিতার পক্ষে প্রচার চালিয়ে আসছেন।

ক্যামেরুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250