মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

ক্যাটরিনা সপাটে চড় মেরেছিলেন অক্ষয়ের গালে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ এক সাথে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি জানা গেল, এক সিনেমার শুটিংয়ে নাকি অক্ষয়কে চড় মেরে বসেন ক্যাটরিনা।

‘দ্য কপিল শর্মা’ শোতে হাজির হয়ে সেই রহস্য ফাঁস করলেন অক্ষয়-ক্যাটরিনা। খোলসা করেন সেদিন আসলে শুটিং সেটে ঠিক কী ঘটেছিল?

রোহিত শেট্টির নির্মিত ‘সূর্যবংশী’ সিনেমার শুটিংয়ে অক্ষয়কে চড় মারেন ক্যাটরিনা। যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে। নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় অন্দরমহলের সেই কাহিনি।

সিনেমাটির একটি গানে রোম্যান্সও আছে, আবার অক্ষয় কুমারের গালে একটা চড় মারার দৃশ্যও রয়েছে। শোয়ের সঞ্চালক কপিল শর্মা অক্ষয়ের কাছে জানতে চান, এই সিনেমায় দুই প্রকারের দৃশ্যই রয়েছে। কোন দৃশ্যে বেশি রিটেক হয়েছিল?

আরো পড়ুন: রামমন্দির নির্মাণে শোবিজ তারকারা কে কত টাকা দিয়েছেন

এমন প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, রোম্যান্সের দৃশ্যে। কারণ চড়ের দৃশ্য একটা টেকেই গ্রহণ করে নেওয়া হয়েছিল। আসলে চড় যাতে আসল মনে হয়, তাই ক্যাটরিনা সত্যি সপাটে চড় মেরে দিয়েছিল আমার গালে। যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল অক্ষয়কে চড় মারার সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শক দরবারে উপস্থাপনা করেছিলেন জুটি।

সূত্র : নিউজ নাইন

এসি/ আই. কে. জে/ 


অক্ষয় ক্যাটরিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250