মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

রাত ১০টার পর কি ডিনার করা ঠিক? কী বলছেন পুষ্টিবিদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই রাতের খাবার দেরিতে খান। অফিস থেকে ফিরে, রান্না শেষ করে খাবার খেতে খেতে ১০টা কিংবা ১১টা বাজিয়ে ফেলেন। প্রতিদিন এমন নিয়মই চলে। আর এতে নিজের অজান্তেই ক্ষতি হয়ে যায়, যা তারা বুঝতে পারেন না। 

ভারতীয় পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী জানান, রাতের খাবার দেরি করে খেলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা শুরু হয়। রাতে দেরি করে খেলে টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ, কোলেস্টেরলের মতো শারীরিক অসুস্থতা বাড়ে। ১০টা বা ১১টার পরে রাতের খাবার খাওয়ার পর ঘুমাতে গেলে হজমের গন্ডগোল বাড়ে, অনিদ্রাজনিত সমস্যাও দেখা দেয়। 

আরো পড়ুন : পড়ায় মনোযোগ ধরে রাখার সহজ ১০ উপায়

রাতের খাবার কখন খাওয়া উচিত?

পুষ্টিবিদ শম্পা মনে করেন, রাতের খাবার খাওয়ার সঠিক সময় হলো সন্ধ্যা ৬টা থেকে ৮টা। কিন্তু, ৬টার মধ্যে নৈশভোজ সেরে ফেলা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাতের খেয়ে ফেলার চেষ্টা করতে হবে। 

মূলত ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেতে হবে। কেউ যদি ১১টায় ঘুমাতে যান, তাকে ৮টায় খেতে হবে। এজন্য দুপুরের খাবার খেতে হবে বেলা ১২টার মধ্যে। ওজন কমানোর প্রাথমিক শর্ত কিন্তু বেশি রাত করে খাবার না খাওয়া। তাছাড়া, রাতের খাবার হতে হবে সবচেয়ে হালকা। বেশি ভারী খাবার রাতে এড়িয়ে যাওয়া ভালো। 

এস/ আই.কে.জে/



পুষ্টিবিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250