মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

এখন আপনার হয়ে ফোন রিসিভ করবে এআই!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বর্তমানে প্রায় সকল ধরনের কাজেই এআই আপনাকে সাহায্য করতে পারবে। সে হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি সবই লিখে দিতে পারবে এআই। এআই ইন্টেলিজেন্সি রোবট দিয়ে এখন কত কিছুই না করা হচ্ছে। নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই।

এবার আপনার ফোন কল থেকে শুরু করে মেসেজের উত্তর সবই দেবে এআই। নতুন একটি ফিচার আনছে গুগল, যার নাম ‘এআই রিপ্লাইজ’। উন্নত ভাষা মডেলের মাধ্যমে আপনার হয়ে কলারের সঙ্গে কথা বলবে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। নতুন এআই রিপ্লাইজ ফিচারের মাধ্যমে কল স্ক্রিনের কার্যকারিতাকে আরও একধাপ এগিয়ে যাবে গুগল, এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

তবে এই ফিচার পাওয়া যাবে শুধু গুগল পিক্সেল ফোনে। পরবর্তিতে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে আসতে পারে। গুগল ফোন অ্যাপের লেটেস্ট বিটা ভার্সন থেকেও এই ইঙ্গিত মিলেছে। অনুমান করা হচ্ছে, গুগল এমন এআই চালিত প্রতিক্রিয়া নিয়ে কাজ করছে যা বুদ্ধিদীপ্তভাবে কলারদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

আরো পড়ুন : বাইকের মাইলেজ বাড়াতে ছোট্ট একটি যন্ত্র বদলে নিন

এআই রিপ্লাইজ কীভাবে কাজ করবে?

ধরুন, কেউ ফোন করলো, আর ফোন সেটা স্ক্রিন করলো, তাহলেই ও প্রান্ত থেকে যে কথা বলছে, তার বক্তব্যের উপর ভিত্তি করে উত্তর তৈরি করবে এআই।

তবে এআই-কে আগে থেকে কিছু শিখিয়ে রাখা হবে না। অর্থাৎ উত্তরের কোনো তালিকা থাকবে না, যেখান থেকে এআই নির্দিষ্ট কোনো বেছে নেবে। সে কলারের বক্তব্যের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া তৈরি করবে, যাতে গোটা বিষয়টা স্বাভাবিক লাগে, মানুষের উত্তরের মতো শোনায়।

জানা গেছে, এজন্য জিমিন ন্যানো মডেল ব্যবহার করছে গুগল। বর্তমানে কল স্ক্রিনে উত্তরগুলো অনেকাংশেই যান্ত্রিক। যেমন বলতে পারে পরে ফোন করুন বা আর কিছু বলবেন?-এর মধ্যেই সীমাবদ্ধ। তবে অপরপাশ থেকে যদি আরও কথা চালিয়ে যায় তাহলেও চিন্তা নেই। এআই রিপ্লাইজ আরও জটিল পরিস্থিতি মোকাবিলা করতে পারবে বলেই দাবি করছে গুগল।

সূত্র: দ্য গার্ডিয়ান

এস/কেবি

এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250